ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোশাক ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত কালো, ছাই ও কমলা−এই তিন রঙের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদফতর। প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার একেএম শওকত আলম মজুমদার কর্তৃক ২৩ আগস্ট স্বাক্ষরিত ১৭৭৫ স্মারক নম্বরের পত্রে এই নিবন্ধন অনুমোদন দেওয়া হয়। নিবন্ধনের পরিপ্রেক্ষিতে এখন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করলো প্রতিষ্ঠানটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পূর্বানুমোদন ব্যতীত এখন থেকে এই পোশাক অন্য কারও জন্য ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

অধিদফতরের অপারেশনাল কর্মীদের ব্যবহৃত পোশাকের অলঙ্কৃত ডিজাইন, প্যাটার্ন ও রঙের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোশাক ব্যবহার নিষিদ্ধ

আপডেট টাইম : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০