রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

করোনায় আক্রান্ত বিশ্বকাপজয়ী তারকা পল পগবা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৬০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পগবা। বৃহস্পতিবার ফ্রান্স ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুইডেনের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলার জন্য দল ঘোষণা করেছিলেন ফ্রান্সের কোচ দেশম। যেখানে ছিলেন সদ্য প্রিমিয়ার লিগ শেষ করে বিশ্রামে থাকা পল পগবা। তবে সুইডেনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে ফুটবলারদের করা করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে ২৭ বছর বয়সী পগবার।

ফলে ৫ সেপ্টেম্বর সুইডেনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। খেলতে পারবেন না ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও।
এই ফুটবলারের বদলে দলে ডাকা হয়েছে টিনেজার এদুয়ার্দো কামাভিঙ্গাকে। প্রথমবারের মতো ফ্রান্সের হয়ে ডাক পেলেন ১৯ বছর বয়সী অলিম্পিক লিঁওর এই মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com