শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

এবার করোনা ঝুঁকিতে নেইমার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুম শুরু হওয়ার আগে করোনা ঝুঁকিতে প্যারিস সেইন্ট জার্মেই শিবির। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড়দের নিয়ে রয়েছে বেশি সংশয়। ইতিমধ্যে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার করোনা পজিটিভ হওয়ার খবর বেরিয়ে গেছে। এবার করোনা ঝুঁকিতে রয়েছেন নেইমার, কেইলর নাভাসের মতো তারকারাও।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে ফুটবলারদের বিশ্রাম দেয় পিএসজি কর্তৃপক্ষ। আর সে ছুটিকে কাজে লাগাতে স্প্যানিশ দ্বীপ ইবিজায় ঘুরতে গিয়েছিলেন ডি মারিয়া, নেইমার থেকে শুরু করে হেরেরা, নাভাস এবং পারদেসও।
সেখান থেকে ফেরার পর করোনা টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে ডি মারিয়া এবং লেয়ান্দ্রো পারদেসের। যদিও তাদের শরীরে কোনো উপসর্গই ছিল না। ইতিমধ্যে এই দুই আক্রান্ত ফুটবলারকে আইসোলেশনে রাখা হয়েছে।

ইবিজা থেকে অবকাশযাপন শেষে ফেরার পর এই দুই আর্জেন্টাইন মিডফিল্ডারের করোনা পজিটিভ ধরা পড়ায় নেইমার, নাভাস এবং হেরেইরাকে নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, একইসঙ্গে অবকাশযাপন করেছিলেন এই তিন তারকাও। ফলেই এই তিন তারকারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে পিএসজি। যেখানে ডি মারিয়া এবং পারদেসের না খেলা সুনিশ্চিত। এখন নেইমার, নাভাস ও হেরেরার করোনা পজিটিভ আসলে বেশ বিপাকেই পড়বে পিএসজি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com