ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শ্রমিক কল্যাণ তহবিলে ৩ প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকা জমা

নিজস্ব প্রতিবেদক: ইউনিলিভার, বৃটিশ আমেরিকান টোব্যাকো এবং বাংলালিংক বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে ১৭ কোটি ৫ লাখ টাকা জমা দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে তিনটি কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের তাদের কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশের চেক হস্তান্তর করেন।

বৃটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল তাদের কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৯ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৫৭৫ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

ইউনিলিভারের কোম্পানি সচিব রাশেদুল কাইয়ুমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৭৫৯ ঢাকার দুটি চেক প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

এছাড়া মোবাইল কোম্পানি বাংলালিংকের স্টেক হোল্ডার রিলেশনস এর প্রধান হাসিনুল কুদ্দুসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশে ২২ লাখ ২৩ হাজার ৯২৯ টাকার চেক প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

চেক গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মোল্লা জালাল উদ্দিন, বৃটিশ আমেরিকান টোব্যাকোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, ইউনিলিভারের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আখতার, ইউনিলিভার কনজুমার কোয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মিনহাজসহ শ্রম মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শ্রমিক কল্যাণ তহবিলে ৩ প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকা জমা

আপডেট টাইম : ১২:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০