ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

ক্রীড়া ডেস্ক: মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের শতরানের জুটি গড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার শক্ত ভিত। স্যাম বিলিংসের অভিষেক সেঞ্চুরিতে সেই ভিত ভাঙার ইঙ্গিত দিলেও ইংল্যান্ড তাদের কাছে হেরেছে ১৯ রানে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

ম্যাচের আগের দিন ট্রেনিংয়ে মাথায় বলের আঘাত লাগায় প্রথম ম্যাচে ছিলেন না স্টিভ স্মিথ। তার অনুপস্থিতিতে টস হেরে ব্যাট করতে নামা অজিরা ঘুরে দাঁড়ায় মার্শ ও ম্যাক্সওয়েলের ১২৬ রানের ষষ্ঠ উইকেটের জুটিতে।

পাঁচ নম্বরে নেমে মার্শ চার বছরের মধ্যে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন। ৫৯ বলে দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করে ইনিংসের ছয় ওভারের বেশি বাকি থাকতে আউট হন ম্যাক্সওয়েল।

ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ও মার্ক উডস তিনটি করে উইকেট নেন।

২৯৫ রানের লক্ষ্যে নেমে মাত্র ৫৭ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন জনি বেয়ারস্টো ও বিলিংস। দুজনের ১১৩ রানের জুটি আশা দেখিয়েছিল স্বাগতিকদের। বেয়ারস্টোকে ৮৪ রানে থামিয়ে ইংলিশদের দুর্বার গতি থামান অ্যাডাম জাম্পা।

এর পরও বিলিংসের ব্যাটে টিকে ছিল ইংল্যান্ডের আশা। ১০১ বলে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্য প্রান্তে আর্চারকে নিয়ে শেষ ওভারে প্রয়োজনীয় ২৮ রান তুলতে পারেননি বিলিংস। বরং শেষ বলে তিনি মার্শের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন ১১৮ রান করে।

ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসের পরও ম্যাচসেরা হয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড, ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। সমান বল করে ৫৫ রান খরচে ৪ উইকেট নেন জাম্পা।

রোববার (১৩ সেপ্টেম্বর) একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ওয়ানডে
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৪/৯ (মার্শ ৭৩, ম্যাক্সওয়েল ৭৭; আর্চার ৩/৫৭, উডস ৩/৫৪)
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৭৫/৯ (বেয়ারস্টো ৮৪, বিলিংস ১১৮; হ্যাজেলউড ৩/২৬, জাম্পা ৪/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী
সিরিজ: ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

আপডেট টাইম : ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০