শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

প্রস্তুতি ম্যাচে তারাগোনার জালে বার্সেলোনার ৩ গোল

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: লা লিগা শুরু হবে আগামী বুধবার। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলেন। প্রস্তুতি ম্যাচে তারাগোনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে গোল করেছেন ওসমানে দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজমান ও ফিলিপে কৌতিনহো।

এই ম্যাচে সব খেলোয়াড়কে বাজিয়ে দেখেন কোচ রোনাল্ড কোম্যান। ৪-২-৩-১ ফরম্যাটে মাঠে নামান শিষ্যদের। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে নামেন দেম্বেলে। পাঁচ মিনিটের মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে বল জালে পাঠান।

১৭ মিনিটের মাথায় গ্রিজমান পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর বিকল্প লাইন-আপ মাঠে নামান কোম্যান। এই অর্ধে ফিলিপে কৌতিনহো পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন ব্রাজিলিয়ান এই তারকা।

বুধবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে জিরোনার মুখোমুখি হবে মেসি-গ্রিজমানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com