ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ঢাকা রেঞ্জের এসপির বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড মিডিয়া) জিয়াউল হকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন জাকির হোসেন চৌধুরী নামে এক ব্যবসায়ী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত এ বিষয়ে জবাব দেয়ার জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বাদীর ভাই বাচ্চু হোসেন গোপালগঞ্জে বেকারির দোকানে কাজ করতেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম, এসআই গোলাম কিবরিয়া প্রায়সময় দোকানে যাতায়াত করতেন। তারা দোকানের মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতেন। একদিন এসআই গোলাম কিবরিয়া ও সোর্স প্রবাল বিশ্বাস এসে কফি খেতে চান। বাচ্চু মিয়া কফির পানি গরম নেই বলে তা দিতে অপারগতা প্রকাশ করেন।

গত ৭ মে প্রবাল বিশ্বাস তার দোকানে এসে চা পান করে চলে যান। এর কিছুক্ষণ পর প্রবাল দোকানে এসে বাচ্চুকে বলেন- তোমার দোকানে একটি ব্যাগ ফেলে রেখেছি। যাতে এক লাখ ৬৫ হাজার টাকা ছিল। তুমি কি পেয়েছ? তখন বাচ্চু ব্যাগ পাইনি বলে জানালে এসআই গোলাম কিবরিয়া তাকে থানায় নিয়ে বেদম প্রহার করে সাদা কাগজে সই নিয়ে ছেড়ে দেন।

এরপর থানা থেকে বের হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন বাচ্চু মিয়া। হাসপাতাল থেকে ১৬ মে রিলিজ নিয়ে পুলিশ সদরদফতরে নির্যাতনের বিচার চেয়ে আবেদন করেন। এর তদন্তভার দেয়া হয় এসপি জিয়াউল হককে। তিনি অভিযোগের সত্যতা পাননি বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এদিকে পুলিশে অভিযোগ দেয়ার পর বাচ্চু ও তার স্ত্রী সাহিদার বিরুদ্ধে গোপালগঞ্জে পুলিশের সোর্স মিথ্যা মামলা করেন। নির্যাতনের পরও পুলিশ বাচ্চুর বিরুদ্ধে প্রতিবেদন দেয়ায় পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা রেঞ্জের এসপির বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আপডেট টাইম : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০