ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজধানীতে সড়ক অবরোধ করে প্রবাসীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই তৃতীয় দিনের মতো তারা বিক্ষোভ করছেন।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘টিকিটের জন্য সৌদি প্রবাসী সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।’

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সৌদি সরকার আকামার মেয়াদ বাড়ালেও অনেকেই দেশে আসার সময় ফিরতি টিকিট করেছেন। সেই টিকিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটগুলো কোনোভাবে ফেরত নিচ্ছে না বা মেয়াদ বাড়াচ্ছে না।’

প্রবাসী রাজা মিয়া বলেন, ‘সৌদিতে যে কোম্পানিতে চাকরি করি সেখান থেকে নির্দিষ্ট তারিখ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত যেতে বলা হয়েছে। এখন আমরা যাব কোথায়? সৌদি যেতে না পারলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

ইদ্রিস আলী নামে একজন বলেন, ‘জীবনের বেশিরভাগ সময় সৌদিতে ছিলাম। সেখানে ব্যবসা করি। বাড়িও আছে। কিন্তু করোনার ছুটিতে দেশে এসে আটকা পড়েছি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদিতে ফিরতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে।

এর আগে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই প্রবাসী শ্রমিকরা এ বিক্ষোভ করে আসছেন। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে তারা লিখিতভাবে বিষয়টি জানায়। তারই ফলশ্রুতিতে সরকার সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে কর্মীদের আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ ২৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে দেশটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজধানীতে সড়ক অবরোধ করে প্রবাসীদের বিক্ষোভ

আপডেট টাইম : ১২:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০