ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

রেকর্ড গড়ে জিতলো রাজস্থান

ক্রীড়া ডেস্ক: কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়ালের দ্রুততম সেঞ্চুরি বৃথা গেল। ২ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেও জয় পায়নি তারা। রেকর্ড ২২৩ রান তাড়া করতে নেমে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে রাজস্থান রয়্যালস করেছে ২২৬ রান। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া যায়। এর আগে ২০০৮ সালে এই রাজস্থানই ২১৫ রান তাড়া করে জিতেছিল। এবার তারা আরো বড় রান তাড়া করে জিতলো।

এমন রেকর্ড গড়া জয় সম্ভব হয়েছে রাজস্থানের ব্যাটসম্যানদের দৃঢ়তায়। বিশেষ করে রাহুল তেওয়াতিয়া। তিনি ১৮তম ওভারে শেল্ডন কটরেলকে ৫ ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কটরেল বল করতে আসার আগে ১৮ বলে জিততে ৫১ রান প্রয়োজন ছিল রাজস্থানের। তার ওভার শেষে সেটা গিয়ে দাঁড়ায় ১২ বলে ২১। ৩১ বল খেলে ৭ ছক্কায় ৫৩ রান করে আউট হন তেওয়াতিয়া। সঞ্জু স্যামসন ৪২ বলে ৪ চার ও ৭ ছক্কায় করেন ৮৫ রান। আর ২৭ বল খেলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন স্টিভেন স্মিথ।

১৯তম ওভারে মোহাম্মদ সামির বলে ২ ছক্কা হাঁকিয়ে জোফরা আর্চার দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। টম কুরান নেমে ৪ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

তার আগে পাঞ্জাব ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে তোলে ১৮৩ রান। সেখানে মায়াঙ্ক আগারওয়াল তার আইপিএলের মেইডেন সেঞ্চুরি তুলে নেন। ৫০ বল খেলে ১০ চার ও ৭ ছক্কায় করেন ১০৬ রান। আর লোকেশ রাহুল ৫৪ বলে করেন ৬৯। তাতে বড় সংগ্রহের ভিত পায় পাঞ্জাব।

৪২ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

রেকর্ড গড়ে জিতলো রাজস্থান

আপডেট টাইম : ১২:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০