ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো নটিংহ্যাম্পশায়ার

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টের চলতি আসরের শিরোপা জিতেছে নটিংহ্যাম্পশায়ার। এ নিয়ে চার আসরের মধ্যে দ্বিতীয় বারের মতো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো দলটি।

বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সারেকে ছয় উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ড্যান ক্রিশ্চিয়ানের দল। অধিনায়ক ক্রিশ্চিয়ান ব্যাট-বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বার্মিংহামের মাঠে বৃষ্টির কারণে চার ওভার কমিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে সারে। জবাবে ১৬ বল হাতে রেখে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যাম্পশায়ার।

ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে সারে। তৃতীয় উইকেট জুটিতে জেসন রয় এবং লরি ইভানস ৯০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। কিন্তু এরপরে নিয়মিত উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি দাঁড় কড়াতে পারে দলটি।

ফাইনালে নটিংহ্যাম্পশায়ারের অধিনায়ক ক্রিশ্চিয়ান ৩ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট। এছাড়া জ্যাক বল নেন ১৭ রানের ২ উইকেট।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে নটিংহ্যাম্পশায়ার। ১৯ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে বেন ডাকেট এবং পিটার ট্রেগোর ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। দলীয় ৮২ রানে ট্রেগো ৩১ রান করে আউট হলে অধিনায়ক ক্রিশ্চিয়ান মাঠে নামেন। পঞ্চম উইকেটে ডাকেটকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ান।

এই অজি অলরাউন্ডার ১১ বলে ২১ রান করেন। আর ডাকেট অপরাজিত থাকেন ৫৩ রানে। ফাইনাল সেরা হোন ক্রিশ্চিয়ান।

এজবাস্টনে ফাইনালের আগে হয়েছিল দুটি সেমিফাইনালও। বৃষ্টির কারণে দুটি ম্যাচই ১১ ওভারে নেমে আসে। যেখানে গ্লস্টারশায়ারকে ৬ উইকেটে হারিয়ে সারে ও ল্যাঙ্কাশায়ারকে ৫ উইকেটে হারিয়ে নটিংহ্যামশায়ার ফাইনালে ওঠে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো নটিংহ্যাম্পশায়ার

আপডেট টাইম : ০১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০