ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

আইপিএল ॥ ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল কলকাতা

ক্রীড়া ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সোমবার রাতে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডি ভিলিয়ার্স ঝড়ে ২ উইকেটে ১৯৪ রান তোলে বেঙ্গালুরু। জবাবে ৯ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি করতে পারেনি কলকাতা।

৮২ রানের দারুণ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কোহলিবাহিনী। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

টস জিতে বেঙ্গালুরু ব্যাট করতে নেমে ৬৭ রানের মাথায় প্রথম উইকেট হারায়। ফিরে যান দেবদূত পাদিকাল। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান তিনি। ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় তারা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বোল্ড হন অ্যারোন ফিঞ্চ। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান তিনি।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও ডি ভিলিয়ার্স। অপরাজিত ১০০ রানের জুটি গড়েন তারা দুজন। ব্যাট হাতে ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। তাকে যোগ্য সঙ্গ দেন কোহলি।

ডি ভিলিয়ার্স ৩৩ বলে ৫টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২২১.২১। কোহলি ২৮ বলে ১ চারে অপরাজিত থাকেন ৩৩ রানে।

১৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কলকাতা। ব্যাট হাতে তিনজন মাত্র দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শুভমান গিল সর্বোচ্চ ৩৪ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। ১৬টি করে রান করেন আন্দ্রে রাসেল ও রাহুল ত্রিপাথি। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো ৮৯৮১১৪৭২। তাতে ১৯৫ রানের বড় টার্গেটও তাদের ছোঁয়া হয়নি। ম্যাচসেরা নির্বাচিত হন ব্যাট হাতে ঝড় তোলা এবি ডি ভিলিয়ার্স।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আইপিএল ॥ ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল কলকাতা

আপডেট টাইম : ০১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০