ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্যারিস্টার রফিক-উল হক ফের হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক।

রোববার (১৮ অক্টোবর) সকালে তার চেম্বারের জুনিয়র আইনজীবীরা রাইজিংবিডিকে জানান, তিনি (রফিক-উল হক) কিছুটা সুস্থ বোধ করলে শনিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতাল থেকে পল্টনের বাসায় নেওয়া হয়। তবে দুপুরের পরপরই তাকে আবারও রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়।

আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ বলেন, ‘তিনি (রফিক-উল হক) কিছুটা সুস্থ হলে বাসায় ফিরে যান। তবে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। হাসপাতালে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

এর আগে, গত ১৫ অক্টোবর বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভিআইপি কেবিনে ডা. রিচমন্ড ডোনাল্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্ত শূন্যতায় ভুগছেন।

উল্লেখ‌্য, ১৯৯০ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার রফিক-উল হক। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্যারিস্টার রফিক-উল হক ফের হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৩:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০