ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘মুজিব ম্যারাথন’ আয়োজনের অনুমতি

নিউজ ডেস্ক: আগামী ২৬ মার্চ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের অনুমতি দিয়েছে এশিয়ান অ্যাথলেটিক অ‌্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগর ভবনে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বাংলাদেশ অলিম্পিক অ‌্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটি এবং ম‌্যারাথন আয়োজন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএসসিসি।

ডিএসসিসির মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা আগামী বছরের ১৭ মার্চ কিংবা ২৬ মার্চে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১’’ আয়োজনের লক্ষ্যে এশিয়ান অ্যাথলেটিক অ‌্যাসোসিয়েশনের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা ওয়ার্ল্ড অ্যাথলেটিক অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে আগামী বছরের ২৬ মার্চ ম্যারাথন আয়োজনের অনুমতি দিয়ে তা ক্যালেন্ডারভুক্ত করেছে। এটা নিঃসন্দেহে ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য সম্মানের।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল আয়োজনের মাধ্যমে ঢাকাকে বিশ্ব পরিমণ্ডলে নতুনভাবে উপস্থাপন করতে চাই। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা একটি সফল আয়োজন করতে সক্ষম হবো।’

সভায় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, ডিএসসিসির সচিব আকরামুজ্জামানসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘মুজিব ম্যারাথন’ আয়োজনের অনুমতি

আপডেট টাইম : ১২:২০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০