ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

আর্সেনালের জয়

ক্রীড়া ডেস্ক: বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তারা ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডের ক্লাব দুনদাল্ককে। তাদের জয়ের রাতে হার মেনেছে টটেনহ্যাম হটস্পার। ১-০ গোলে হেরেছে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের কাছে।

দুনাদাল্কের বিপক্ষে ঘরের মাঠে গোলের দেখা পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালকে। তবে এরপর ৪ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে গার্নার্সরা। ৪২ মিনিটে এডওয়ার্ড কেতিয়াহ গোল করে এগিয়ে নেন দলকে। ৪৪ মিনিটে জোসেফ উইলক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

বিরতির পর ৪৬ মিনিটে নিকোলাস পেপে গোল করলে ব্যবধান হয় ৩-০। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জিততে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি আর্সেনালের। এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে মাইক আর্তেতার শিষ্যরা।

এদিকে অ্যান্টওয়ার্পের বিপক্ষে বৃহস্পতিবার হ্যারি কেন ও সন হিউং মিনকে বিশ্রাম দিয়ে গ্যারেথ বেল ও দেলে আলীকে নিয়ে সেরা একাদশ সাজান হোসে মরিনহো। তবে তারা নিজেদের মেলে ধরতে ব্যবর্থ হন। বদলি খেলোয়াড় হিসেবে কেন ও সন নামলেও তারাও পাননি জালের নাগাল।

তবে ম্যাচের ২৯ মিনিটে অ্যান্টওয়ার্পের লিওর রাফায়েলভ জয়সূচক গোলটি করে দলকে কাঙ্খিত ৩ পয়েন্ট পাইয়ে দেন। এই হারে ‘জে’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে টটেনহ্যাম। ২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে অ্যান্টওয়ার্প অবস্থান নিয়েছে শীর্ষে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আর্সেনালের জয়

আপডেট টাইম : ১২:০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০