ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু কেশবপুরে উপজেলা-বিএনপির উদ্যোগে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি দোলন আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন ঠিকাদারের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, বেবিচকে দুদকের অভিযান আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী

নৌপথে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নৌপথে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২ জুন) সদরঘাট পরিদর্শনে এসে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই মাস ধরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা ১৯ জেলার ডিসি, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলেছি। কীভাবে নৌ চলাচল স্বাভাবিক রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ঈদের সার্বিক প্রস্তুতি যেটা নিয়েছি; শিমুলিয়া, আরিচা ও সদরঘাট পর্যবেক্ষণ করে যা দেখেছি তাতে আমরা সন্তুষ্ট। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। কোনো সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। আমি মনে করি এভাবে চললে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে।

শনিবার (১ জুন) অ্যাডভেঞ্চার লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ও সাংবাদিকদের উপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌ প্রতিমন্ত্রী বলেন, আমরা এজন্য দুঃখিত। তবে বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষের, আমাদের নয়। আমরা তদন্ত করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এভাবে কারো সঙ্গে কেউ আচরণ করতে পারে না। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক

নৌপথে ঈদযাত্রা সন্তুষ্টির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ : নৌ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯