ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের অংশ গ্রহণে শুক্রবার থেকে খুলনায় পর্দা উঠছে ওয়ালটন খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার। খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ হেলাল হোসেন।

খুলনার সাংবাদিকদের নিয়ে মোট ৪টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। শুক্রবার সকালে উদ্বোধনী ম্যাচে রূপসা টাইগার্স মুখোমুখি হবে শিবসা ওয়ারিয়র্সের। একই দিন বিকেলে ভৈরব রাইডার্সের প্রতিপক্ষ মধুমতি চ্যালেঞ্জার্স। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুইটি দল ফাইনালে উঠবে। আগামী ১০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে এ প্রতিযোগিতা নিয়ে এরই মধ্যে খুলনার সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি দলই গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে টানা অনুশীলন করেছে। খুলনা প্রেসক্লাব পাড়ায় খেলা নিয়ে উত্তেজনা বিরাজ করছে সবার মধ্যে।

প্রতিযোগিতা নিয়ে দারুণ আশাবাদি খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

তিনি বলেন, ‘একটি ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে খুলনায় সাংবাদিকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়েছে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে খুলনার সাংবাদিকদের সেতুবন্ধন তৈরী হবে। এরই মধ্যে আমাদের সকল আয়োজন সম্পন্ন হয়েছে।’ খুলনা প্রেস ক্লাবের এ আয়োজন তার ধারাবিহকতা ধরে রাখবে বলেও আশাবাদী তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট

আপডেট টাইম : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০