সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ব্যাট-বলে হতাশ করলেন সাকিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২৯০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : ভক্ত ও সমর্থকরা অধীর অপেক্ষায় ছিলেন, আশায় উন্মুখ হয়েও ছিলেন। কিন্তু কঠিন সত্য হলো, এক বছর নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরেই নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরে বল ও ব্যাট হাতে দেখা মেলেনি সেই চিরচেনা সাকিবের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে জাতীয় দলের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচে বল হাতে ৬ ওভারে ৩১ রান দিয়ে সাকিব উইকেটের দেখা পাননি। পরে ব্যাটিংয়ে নেমে পাননি রানও। ২৩ বলে মাত্র ৯ রান করেন টাইগার অলরাউন্ডার।

তামিম ইকবাল বাহিনীর ১৬১ রানের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের নাইম শেখের সাথে ওপেন করতে নেমেছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু সুবিধা করতে পারেননি চট্টগ্রামের এ ভারী শরীরের উইলোবাজ। ফিরে গেছেন মাত্র ৩ রানে। এরপর তিন নম্বরে নেমে নাইম শেখের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের শিকার হন সাকিব।

ওপেনার নাইম শেখ অবশ্য রান পেয়েছেন। ৫২ বল খেলে করেছেন ৪৩ রান। মুশফিক ২৪ আর রিয়াদ ২০ রানে ক্রিজে আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর স্কোর ২৬ ওভারে ৩ উইকেটে ১০৪ রান।

তামিমের দলের পক্ষে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দীন একটি করে উইকেট দখল করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com