ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

২-১ এ ভারতকে জেতালেন পান্ত

ক্রীড়া ডেস্ক : এই তো আগের ম্যাচের কথা। সিডনি টেস্টে উইকেটের পেছনে একের পর এক ক্যাচ ফেলায় হাসির পাত্র হয়েছিলেন ঋষভ পান্ত। তবে চতুর্থ ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলে সেই ক্ষতি পুষিয়ে দেন। তৃতীয় টেস্টে তার ওই ইনিংস ভারতের ঐতিহাসিক ড্রয়ে দারুণ ভূমিকা রাখে। আর ব্রিসবেনে ৮৯ রানের হার না মানা বীরোচিত এক ইনিংস খেলে জেতালেন দলকে। অস্ট্রেলিয়ার সবচেয়ে সুরক্ষিত দুর্গ জয়ের পর নায়কের মর্যাদায় অধিষ্ঠিত পান্ত। ২-১ এ ভারতকে সিরিজ জেতানোর পথে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙেছেন তিনি।

মঙ্গলবার সপ্তম ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এক হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করলেন পান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসেবেনে চতুর্থ টেস্টের শেষ দিন এই কীর্তি গড়েন বাঁহাতি ব্যাটসম্যান। নামের পাশে ৯৭৬ রান নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন, প্রথম ইনিংসে করেন ২৩ রান। মাত্র এক রান দূরে ছিলেন। দ্বিতীয় ইনিংসে তা পূর্ণ করেন। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে এক হাজারি ক্লাবে ঢুকলেন পান্ত, পেছনে ফেললেন ধোনিকে।
এই মাইফলকে পৌঁছাতে পান্তের খেলতে হয়েছে ২৬ ইনিংস। ধোনি এক হাজার টেস্ট রান করতে খেলেছেন ৩২ ইনিংস। এই কীর্তি গড়া অন্য ভারতীয় উইকেটকিপার হলেন ফারুখ ইঞ্জিনিয়ার (৩৬ ইনিংস), ঋদ্ধিমান সাহা (৩৭ ইনিংস), নয়ন মঙ্গিয়া (৩৯ ইনিংস) সাইদ কিরমানি (৪৫ ইনিংস) ও কিরন মোরে (৫০ ইনিংস)।

জয়ের তীব্র আকাঙ্ক্ষা থেকে ব্যাটিং পজিশনে কিছুটা পরিবর্তন আনা হয় শেষ বিকেলে। মায়াঙ্ক আগারওয়ালের আগে পাঁচ নম্বরে নামেন পান্ত। তাতেই বাজিমাত করেন। অপরাজিত ৮৯ রান করে দলকে জেতান এই বাঁহাতি ব্যাটসম্যান। কিপিংয়ে সমালোচনার জবাবটা ব্যাট হাতে দিয়ে দিলেন পান্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

২-১ এ ভারতকে জেতালেন পান্ত

আপডেট টাইম : ০৬:৫৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১