ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দক্ষ ও যোগ্য যুবসমাজ গড়তে শিক্ষার সাথে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ

নিউজ ডেস্ক : দক্ষতা বদলে দেয় জীবন। দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আর দক্ষ ও যোগ্য যুবসমাজ গড়তে শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। এবছর জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি) ‘মহামারি উত্তর যুব দক্ষতা বিষয়ে পূণর্ভাবনা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে।

২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে উদযাপন করার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে প্রতিবছর ১৫ জুলাই সারাবিশ্বে দিবসটি উদযাপন করা হচ্ছে।

জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা।

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। সংস্থাটি করোনার কারণে দিবসটি ছোট পরিসরে পালন করছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তারা আয়োজন করছে একটি ভার্চ্যুয়াল আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দক্ষ ও যোগ্য যুবসমাজ গড়তে শিক্ষার সাথে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ

আপডেট টাইম : ০৭:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১