ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী আর নেই

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী আর নেই। আজ সোমবার (২৬ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর নিজ বাসভবনে ঘুমের মধ‌্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন এই অভিনেত্রী। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক‌্যজনিত সমস‌্যাসহ নানা রোগে ভুগছিলেন এই অভিনেত্রী।

জয়ন্তীর পুত্র কৃষ্ণ কুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেন—‘মা অসুস্থতা থেকে সের উঠছিলেন। কিন্তু আজ সকালে ঘুমের মধ‌্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।’

কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কন্নড় ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ‌্যাতি রয়েছে। এ অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কর্ণাটকের সিএম তার মৃত‌্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব‌্যক্তিত্ব, অভিনয়শিল্পীরা সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

১৯৬৩ সালে কন্নড় ভাষার ‘জেনু গুড়ু’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন। তারপর শরীরি সৌন্দর্য ও অভিনয় গুণে দাপিয়ে বেড়িয়েছেন বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি। কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার কন্নড় স্টেট ফিল্ম অ‌্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদক জিতেছেন। তা ছাড়াও ফিল্ম ফেয়ার অ‌্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী আর নেই

আপডেট টাইম : ০২:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১