ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড ইরান ও পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ইরানে একদিনে ৩১ হাজার ৮১৪ জন করোনা আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।

মারা গেছে ৩২২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ হাজার ১২২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ লাখ ২০ হাজার। খবর আনাদোলু এজেন্সির।

ইরানে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ রূপ দেখছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেছ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে দৈনিক ৯ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে। আর সেটা হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।

এদিকে পাকিস্তানে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছে। যা ২২ মে এর পর একদিনে সর্বোচ্চ। পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভেরিয়েন্ট। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

চলতি বছরের ২১ মে পাকিস্তানে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৭ জন আক্রান্ত হয়েছিল। আর জুন মাসে সেটা কমে দিনে ৬৬৩ হয়েছিল। কিন্তু জুলাই মাসের ৭ তারিখ থেকে পাকিস্তানে আবার বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। আর সেটা এখন রেকর্ড ভাঙতে শুরু করেছে।

গেল ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড ইরান ও পাকিস্তানে

আপডেট টাইম : ১২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১