ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ

ভারতীয় দলে ফিরলেন ধোনি

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন শুক্রবার। তার দুই দিন আগে বুধবার ভারত তাদের ১৫ জনের দল ঘোষণা করে দিলো। এই বিশ্বকাপে তারা দলে ফেরাল রবিচন্দ্রন অশ্বিনকে। মহেন্দ্র সিং ধোনিও থাকছেন এই আসরে, তবে বিরাট কোহলিদের ‘টিম মেন্টর’ হিসেবে।

বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। ধোনিকে যুক্ত করার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

শ্রীলঙ্কায় সম্প্রতি সীমিত ওভারের সিরিজে নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ানও বাদ পড়েছেন। শ্রেয়াস আইয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর আছেন রিজার্ভ হিসেবে।

অশ্বিনকে ভারতের টি-টোয়েন্টিতে দেখা যায় চার বছরেরও বেশি সময়। ২০১৭ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ কুড়ি ওভারের ম্যাচ খেলেন। ২০১৮ ও ২০১৯ সালের আইপিএলে পাঞ্জাব দলকে নেতৃত্ব দেন, উইকেট নেন ১০ ও ১৫টি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এই স্পিনার এবং ৩০.০৭ গড় ও ৭.৬৬ ইকোনমি রেটে ১৩ উইকেট পান। এই বছর আইপিএল স্থগিতের আগেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে থাকতে সরে দাঁড়ান অশ্বিন, তার আগে ৭.৭৩ ইকোনমি রেটে একটি উইকেট পেয়েছিলেন।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ধোনি এবার দলের সঙ্গে থাকছেন। প্রধান কোচ রবি শাস্ত্রী ও অন্য স্টাফদের ‘সমর্থন ও দিক নির্দেশনা’ দিতে কাজ করবেন তিনি।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী

ভারতীয় দলে ফিরলেন ধোনি

আপডেট টাইম : ১০:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১