ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ

এক ম্যাচেই তিন রেকর্ড রোনালদোর!

ক্রীড়া ডেস্ক : এক নতুন কীর্তিতে ক্যারিয়ারকে এমন এক জায়গায় নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যেখানে নিত্যদিন মাঠে নামলেই নতুন কোনো রেকর্ডে লেখা হয় তার নাম। যেমনটা হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের প্রথম ম্যাচেই।

মঙ্গলবার রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিলেন রোনালদো। আর এতেই হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড।

তবে রেকর্ডটি তার একার নয়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৭৭ ম্যাচ। মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পরের ম্যাচেই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন তিনি।

এই রেকর্ডছোঁয়া ম্যাচে গোল করে আবার আরও দুই রেকর্ডে নাম তুলেছেন তিনি। ম্যাচের ১৩ মিনিটের সময়ই স্কোরশিটে নাম তোলেন রোনালদো। যার সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে হয় ১৩৫টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগে থেকেই তার।

তবে ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন দুই আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন আসরের প্রথম গোল। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল।

এর বাইরে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিলো মেসির একার। মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী

এক ম্যাচেই তিন রেকর্ড রোনালদোর!

আপডেট টাইম : ১২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১