ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ

অবসর ঘোষণা করলেন ধারাভাষ্যক মাইকেল হোল্ডিং

ক্রীড়া ডেস্ক : অনেক ঐতিহাসিক জয় ও ম্যাচের ধারাভাষ্য দেওয়া মাইকেল হোল্ডিং অবসর ঘোষণা করেছেন। স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে এ বছরটিই হতে যাচ্ছে তার শেষ। বুধবার এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অবশ্য তিনি ২০২০ সালেই অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু স্কাই স্পোর্টসের প্রতি তার কৃতজ্ঞতাবোধ থেকে নিতে পারেননি। কিন্তু আর চালিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বাপেক্ষা দ্রুতগতির এই সাবেক পেসার।

এক রেডিও প্রোগ্রামে অবসরের বিষয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে ২০২০ সালে ধারাভাষ্য ঠিক কতোটা চালিয়ে যেতে পারবো। আমার যে বয়স এই বয়সে খুব বেশিদিন এই কাজটা যে করতে পারবো তেমনটা মনে হচ্ছে না। আমার বয়স এখন ৬৬। এটা ৩৬, ৪৬ কিংবা ৫৬ নয়।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালেই আমি স্কাই স্পোর্টসকে বলেছিলাম যে এক বছরের বেশি আর চালিয়ে যেতে পারবো না। আর চলতি বছরে যদি ক্রিকেট আর খুব বেশি না হয় তাহলে হয়তো ২০২১ সালটাতে কিছু কাজ করবো। আসলে আমি ২০২০ সালে স্কাই স্পোর্টসকে বিদায় বলতে পারিনি। কারণ, তারা আমার জন্য অনেক কিছু করেছে।’

ধারাভাষ্যে অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের জন্য তিনি খুবই জনপ্রিয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আঁটসাঁট সূচির জন্য তিনি তার দ্বিতীয় ইনিংস থেকেও অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ধারাভাষ্য কক্ষে ২০২১-ই হতে যাচ্ছে তার শেষ বছর।

হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট ও ১০২টি ওয়ানডে খেলেছেন। উইকেট নিয়েছেন ৩৯১টি। ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী

অবসর ঘোষণা করলেন ধারাভাষ্যক মাইকেল হোল্ডিং

আপডেট টাইম : ১১:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১