ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: সাদ তিনদিনের রিমান্ডে

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনায় যুক্ত সাইফুল ইসলাম সাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে এই আদেশ দেন।

গত শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। একই সঙ্গে ভাটারা থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হাসান মাসুদ।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। এদিন ঢাকার মহানগর পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, এই আসামি ভিক্টিমকে হত্যার চেষ্টা করেছেন। বিষয়টি তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামিপক্ষে ফিরোজ আলম রিমান্ড বাতিল পূর্বক জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: সাদ তিনদিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৩:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১