ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ আরও কাছাকাছি আসুক : সায়েম সোবহান আনভীর

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে আজীবন সদস্যপদ সম্মাননা তুলে দিচ্ছেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারা

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেছেন, “ইস্ট বেঙ্গল ক্লাবকে সব সময় নিজের ক্লাব বলেই ভেবেছি। তাই ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যখন আমন্ত্রণ আসে, তখন আর ‘না’ বলিনি। এই অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল ক্লাব হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছে। আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারণ মানুষ ভবিষ্যতে আরো কাছাকাছি আসুক।”

আজ বৃহস্পতিবার কলকাতা তথা ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব প্রাঙ্গণে এক জমকালো আয়োজনে সংবর্ধনা ও আজীবন সান্মানিক সদস্যপদ দেওয়া হয় সায়েম সোবহান আনভীরকে। সেখানেই তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীরের হাতে ইস্ট বেঙ্গলের জার্সি তুলে দেয়া হয়। পরে তার হাতে মেম্বারশিপ কিট তুলে দেন ইস্ট বেঙ্গলের সচিব কল্যাণ মজুমদার। গোল্ড কয়েন তুলে দেন ক্লাবের সহ-সচিব রূপক সাহা, দেবব্রত সরকার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, ইস্ট বেঙ্গল ক্লাব ভাইস প্রেসিডেন্ট শান্তি রঞ্জন দাসগুপ্ত, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসানসহ বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেন, “আপনাদের আন্তরিকতা শুধু মুগ্ধই করেনি, এই ক্লাবের আজীবন সদস্য করে আপনারা আমাকে কিনে ফেলেছেন। আমি আশাই করতে পারিনি এত সুন্দর সুসংগঠিতভাবে আমাকে স্বাগত জানানো হবে এখানে। আমাকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আমিও আপনাদের (ইস্ট বেঙ্গল) গোটা টিমকে বাংলাদেশে খেলার জন্য আমন্ত্রণ জানাব।”

শেখ রাসেল ক্রীড়া চক্র সম্পর্কে বলতে গিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, “এটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্লাবের প্রধান উপদেষ্টা। তিনি আমাকে এই ক্লাবটি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। আমিও তার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি।”

খুব শিগগির শেখ রাসেল ক্রীড়া চক্র ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে যার পুরোটাই তিনি স্পন্সর করবেন বলেও জানান সায়েম সোবহান।

ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেবব্রত সরকার জানান, “ভারতীয় ফুটবল ক্যালেন্ডার এর সাথে সময়সূচি মিলে গেলে দুই ক্লাবের মধ্যে ওই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে গিয়ে খেলব।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আমরা চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ আরও কাছাকাছি আসুক : সায়েম সোবহান আনভীর

আপডেট টাইম : ০৭:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২