ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যতো আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হবে তাদের জীবন ততো বিকশিত হবে।

শুক্রবার পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, সমাজের অনেক বিএ, এমএ পাশ করা শিক্ষিত ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ছে, চরিত্রহীন কর্মকাণ্ড করছে। তারা সমাজের জন্য সম্পদ নয়, বোঝা। এ জন্য শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে, যেন ভবিষ্যতে তারা দেশের নেতৃত্ব দিতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আদর্শ চরিত্রের ও আদর্শ মানসিকতাসম্পন্ন মানুষ হওয়ার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি এ সময় আহ্বান জানান মন্ত্রী।

শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক এমপি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, শহীদ স্মৃতি কলেজের শিক্ষকরা ও পরিচালনা পর্ষদের সদস্যরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

এর আগে, নেছারাবাদ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসেবে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়: প্রাণিসম্পদমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২