ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর বড় হামলা, শিশুসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৮ শিশুসহ ২১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকার একটি এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলার ঘটনা নিয়মিত হলেও গত ১০ বছরের মধ্যে দেশটির স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। খবর এএফপির।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে জনিয়েছেন, ধারণা করা হচ্ছে, ১৮ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদিকে গুলি করে রব এলিমেন্টারি স্কুলের দিকে যায় এবং একটি হ্যান্ডগান নিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় সম্ভবত একটি বন্দুকও তার সঙ্গে ছিল।

গভর্নর জানিয়েছেন, সন্দেহভাজন কিশোরের নাম সালভাদর রামোস। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থানীয় বাসিন্দা। সম্ভবত নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

টেক্সাসের সিনেটর রোল্যান্ড গুতেরেস সিএনএনকে জানিয়েছেন, হামলায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও মারা গেছে। তবে এই তিনজনের মধ্যে হামলাকারীও রয়েছেন কি না তা নিশ্চিত নয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ছোট ছোট শিশুদের স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছে। এসব শিশুর বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে বলে ধারণা করা যায়।

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের পর থেকে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই বছর কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকহামলায় ২০ শিশু ও ছয় কর্মকর্তা নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর বড় হামলা, শিশুসহ নিহত ২১

আপডেট টাইম : ০৯:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২