ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পিকআপের তেলের ট্যাংকে মিলল ৩৯ হাজার ইয়াবা

কক্সবাজারের রামুতে পিকআপের তেলের ট্যাংকে লুকিয়ে রাখা ৩৯ হাজার ইয়াবাসহ জহির নামে এক চালককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে রামু-মরিচা সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক ৩০ বছর বয়সী জহির চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কাউয়ারখিল গুইয়াপাড়ার আব্দুস সালামের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে একটি পিকআপের গতিরোধ করা হয়। পিকাপচালক জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি গাড়ির তেলের ট্যাংকে ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

ওসি আরো বলেন, গাড়িটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কশপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংক খুলে রাত ১টার দিকে ইয়াবাভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। যেখানে ৩৯ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়। এ মাদক পাচার চক্রে জড়িত অন্যদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পিকআপের তেলের ট্যাংকে মিলল ৩৯ হাজার ইয়াবা

আপডেট টাইম : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২