ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ বিমানে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

সম্প্রতি সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ যাত্রীকে আটক করেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সালেহ মোস্তফা কামাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই ৭ যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

গত ২৫ মে সিলেট থেকে সরাসরি লন্ডনগামী বিমানের ফ্লাইটে ওই হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী একটি বিমানের ভেতর কয়েকজন যাত্রীর সঙ্গে বিমানের অন্য যাত্রীদের হাতাহাতি হয়। ভিডিওটি বেশ কয়েকটি বাংলাদেশি গণমাধ্যম তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে।

ভিডিওতে দেখা যায়, একজন যাত্রী উত্তেজিত অবস্থায় চিৎকার করে তার নিজের সিটে দাঁড়িয়ে যান। এরপর তিনি ‘স্টপ স্টপ’ বলে চিৎকার করতে থাকেন। তারপর তিনি তার পেছনের সিটে থাকা নারী যাত্রীকে আক্রমণ করেন। এ সময় অন্য যাত্রীরাও হাতাহাতিতে অংশ নেন। যিনি আক্রমণ করছিলেন তাকে এ সময় অনেকে ভর্ৎসনা করেন।

সেখানে সিলেটি ভাষায় ঝগড়াঝাটির শব্দ আসে। তবে ভিডিওটির অডিওতে অস্পষ্টতা থাকায় কী বলা হয়েছে তা শোনা যায়নি।

কী নিয়ে এমন অনাকাঙিক্ষত ঘটনার সূত্রপাত সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় বইছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে।

মোহাম্মদ হোসাইন নামে এক ব্যক্তি বলেন, আকাশে বিমানের ভিতরে এ ধরনের ঘটনা কতটা ঝুঁকিপূর্ণ তা বোঝার ক্ষমতা এসব যাত্রীর নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

ফাইরুজ নামের আরেকজন বলেন, কী নিয়ে ঝগড়া হয়েছে? সবাই আজকাল একটুতেই এতো উত্তেজিত হয়ে যায়!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ বিমানে হাতাহাতি, লন্ডনে ৭ যাত্রী আটক

আপডেট টাইম : ০৮:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২