ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

এমপিদের জন্য সংস্কারকৃত ভবনগুলো আধুনিক সুবিধা সম্পন্ন: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আমরা সচেষ্ট রয়েছি।

শনিবার মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের উদ্বোধন করেন এবং সংস্কারকৃত ভবনটি পরিদর্শন করেন। এছাড়া তিনি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এর আগে, স্পিকার সংস্কারকৃত ৪নং সদস্য ভবন প্রাঙ্গণে মীনা বাজারও উদ্বোধন করেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন- উম্মে কুলসুম স্মৃতি এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শওকত হাসানুর রহমান রিমন এমপি। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

স্পিকার জাতীয় সংসদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ তত্ত্বাবধানের জন্য চিফ হুইপ এবং হুইপ ইকবালুর রহিমকে ধন্যবাদ প্রদান করেন। এছাড়াও তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, সংসদ সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপিসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এমপিদের জন্য সংস্কারকৃত ভবনগুলো আধুনিক সুবিধা সম্পন্ন: স্পিকার

আপডেট টাইম : ০৮:২৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২