ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, বৃষ্টিতেও নেতাকর্মীদের উপস্থিতি দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায়

উইন্ডিজ মহারণের আগে বাংলাদেশকে নিয়ে সন্তুষ্ট রাসেল ডমিঙ্গো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচ ও দলের সার্বিক অবস্থা নিয়ে সন্তুষ্ট কোচ রাসেল ডমিঙ্গো। যদিও বাতাসের বেগ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাকে চ্যালেঞ্জ মনে করেন তিনি।

টেস্ট শুরুর দু’দিন আগে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যুতে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো অনুশীলনে এক সাথে পুরো দলও। প্রস্তুতি ম্যাচের পরের দিন ছিল ঐচ্ছিক অনুশীলন। দলের সঙ্গে পরে যোগ দেয়া সাকিবই ছিলেন সবচেয়ে ব্যস্ত, কাজ করেছেন ফিটনেস নিয়ে, সময় দিয়েছেন ব্যাটিংয়েও।

দল নিয়ে আগে থেকেই বিপাকে ছিল টিম ম্যানেজম্যান্ট। ইয়াসির রাব্বির ছিটকে যাওয়া চিন্তা আরও বাড়িয়েছে। যদিও সেটাকে মেনে নিয়েই মহারণে নামতে প্রস্তুত বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটারদের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে। যদিও কোচ প্রস্তুতি ম্যাচে শিষ্যদের খেলায় সন্তুষ্ট। রাসেল ডমিঙ্গো বলেন, তিন দিনের ম্যাচ যেভাবে হয়েছে তাতে আমি খুশি। ব্যাটাররা ভালো কিছু ইনিংস খেলেছে। বোলারাও ভালো স্পেল করেছে। যা আমাদের টেস্টের জন্য মানিয়ে নিতে বেশ সাহায্য করবে।

নর্থ সাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে সবশেষ সফরেও ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবারের অভিজ্ঞতা একেবারেই তিক্ত। হারতে হয়েছিল ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে। এবারো খেলাটা সহজ হবে না, তা বলাই যায়। কোচের জন্য বাড়তি চিন্তার কারণ সাগরের পাড়ের বাতাসের বেগ। যার সঙ্গে মানিয়ে নেয়াটাকে চ্যালেঞ্জিং মনে করছেন ডমিঙ্গো।

ম্যাচের আগের দুই অনুশীলন সেশন উইকেট ও কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য যথেষ্ট বলেই মত রাসেল ডমিঙ্গোর। তিনি বলেন, ম্যাচের আগে দুটি অনুশীলন সেশন পেয়েছি আমরা। এখানকার কন্ডিশন সহজ নয়। তবে এ সময়ের মধ্যেই মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। বাতাসের বেগ কিছুটা চিন্তার কারণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

উইন্ডিজ মহারণের আগে বাংলাদেশকে নিয়ে সন্তুষ্ট রাসেল ডমিঙ্গো

আপডেট টাইম : ০৫:৪২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২