ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শাহজালালে প্রায় দুই কোটি টাকার সোনাসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনাসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে সোনার বার ও সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আশি লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা মো. মানিক মিয়া নামে এক যাত্রীকে আটক করেছেন।

জানা গেছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের নিকট গোপন সংবাদ আসে যে, সংযুক্ত আরব আমিরাতের সারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট নং জি৯ ৫১০-এর একজন যাত্রী চোরাচালানকৃত সোনা বহন করছে।

এই প্রেক্ষিতে উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। বোর্ডিং ব্রিজ অতিক্রমকালে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি ও স্ক্যান করে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনাসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম সোনা পাওয়া যায়।

অভিযুক্ত যাত্রী মো. মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং দ্য কাস্টমস অ্যাক্টের বিধান অনুযায়ী মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শাহজালালে প্রায় দুই কোটি টাকার সোনাসহ আটক ১

আপডেট টাইম : ০৮:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২