ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বার্সেলোনায় রোনালদোর এজেন্ট!

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজারে নানা রং পাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন। চেলসি ও রিয়াল মাদ্রিদের পর এবার সিআর সেভেনের পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনার নাম!

আলোচনায় থাকার জন্যই যেনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম। হোক সেটা মাঠের পারফরম্যান্স কিংবা দলবদলের বাজার, সবখানেই জড়িয়ে থাকে তার নাম। হঠাৎ করে শিরোনামে এসেই রীতিমতো দলবদলের বাজার মাতিয়ে তুলেছেন পর্তুগিজ তারকা। কিন্তু সাম্রাজ্য হারানো ম্যান ইউকে ছেড়ে কোথায় যাবেন তিনি?

সেই ধাঁধার উত্তর মেলাতে ব্যস্ত গণমাধ্যমগুলো। গেলো কিছুদিন সেই গুঞ্জনে ছিলো শুধু চেলসি ও রিয়াল মাদ্রিদ। কিন্তু রেড ডেভিলস সুপার স্টারকে নিয়ে সোমবার চমকপ্রদ তথ্য সামনে এনেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো।

রোমেরোর দাবি, সাবেক রিয়াল মাদ্রিদ আইকনকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় ভেড়ানোর চেষ্টা করছেন তার এজেন্ট হোর্হে মেন্ডেস। রোনালদোকে দলে নিতে কাতালান জায়ান্টদের কাছে প্রস্তাবও রেখেছেন এই সুপার এজেন্ট।

মূলত বার্সেলোনার রবার্ট লেভানদোভস্কিকে দলে ভেড়ানোর স্বপ্ন পূরণ না হওয়ায় সে সুযোগ কাজে লাগাতে চাইছেন মেন্ডেস। এরই মধ্যে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তেকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন তিনি।

খালি চোখে অসম্ভব মনে হলেও রোনালদোর বার্সেলোনা গুঞ্জন একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এইতো গেলো মৌসুমে হঠাৎ করেই জুভেন্টাস ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান পর্তুগিজ গ্রেট। দলবদলের বাজারে ম্যান সিটির নাম শোনা গেলেও শেষ মুহূর্তে নিজের পুরনো ক্লাবে ফিরে চমকে দেন সবাইকে।

আরো এক মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন পূরণে বার্সেলোনা হতে পারে রোনালদোর অন্যতম অপশন। পারফেক্ট স্ট্রাইকার হিসেবে রোনালদো হতে পারেন জাভির দারুণ বিকল্প। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে ইতিহাসের অন্যতম চমকপ্রদ দলবদলেরই হয়তো সাক্ষী হবে ফুটবল বিশ্ব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বার্সেলোনায় রোনালদোর এজেন্ট!

আপডেট টাইম : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২