ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ নিহত ৪

এক রোগীকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোল প্লাজায় দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনায় চারজন নিহত হন। ভয়াবহ ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতের কর্ণাটকের উপকূলীয় উডুপি জেলায় বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

টোল প্লাজার একটি সিসিটিভি ক্যামেরায় বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ধরা পড়ে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে ভিডিওতে দেখা গেছে।

ওই সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, টোল প্লাজার বুথের কয়েকজন কর্মী দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সটিকে এগুতে দেখে রাস্তার প্লাস্টিকের ব্যারিকেড সরাতে শুরু করেন।

ততক্ষণে অ্যাম্বুলেন্স প্রায় টোল প্লাজায় পৌঁছে যায়। হঠাৎ অ্যাম্বুলেন্সটি ভেজা রাস্তায় স্লিপ করে টোল বুথ কেবিনের দিকে চলে যায়। এরপর বুথের সঙ্গে সজোরে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সের পেছনের অংশ।

এই দুর্ঘটনায় রোগী, রোগীর সঙ্গে থাকা দুজন ও টোল প্লাজার এক কর্মী নিহত হন। এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ নিহত ৪

আপডেট টাইম : ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২