ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জনগণের সমর্থন নিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হওয়া উচিত। এজন্য অবাধ-নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন। আগামী সংসদ নির্বাচন সফল করতে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, একসঙ্গে কাজ করতে চাই।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অধ্যাপক এম এ মুকিতের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ৪ নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান করা হবে। নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন হেলাফেলার বিষয় নয়। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি শাসকদল নির্বাচিত হবে ও তারা সরকার গঠন করবে।

তিনি বলেন, আমরা বারবার বলেছি, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে তাহলে আমরা তাদের বাধ্য করতে পারব না। তবে আমরা বারবার তাদের অনুরোধ করে যাব। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

সিইসি বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার- এ রকম প্রস্তাবনা অন্যান্য দল থেকেও এসেছে। এগুলো আসলে রাজনৈতিক বিষয়। আপনাদের দাবিগুলো সরকারকে জানানো হবে। দাবির যৌক্তিকতা কতটুকু তা সরকারকে বুঝতে দিতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সংলাপে অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচনের সময় ভোটকেন্দ্রে সহিংসতা, অর্থশক্তি, পেশিশক্তি প্রয়োগ করা হয়। বিষয়টি নিয়ে আপনাদের সবার বক্তব্যে ঐকমত্য আছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখবো।

সিইসি বলেন, শেষ সময়ে পোলিং স্টেশনগুলোতে নির্বাচন কমিশন একা কাজ করবে না। সে সময় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জেলা ম্যাজিস্ট্রেট এমনকি সেনাবাহিনীর অংশ নেয়ার দরকার হতে পারে।

এদিন গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হুসেনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এ সময় সিইসি বলেন, কোনো অপশক্তির চাপে মাথানত না করার প্রত্যয় ব্যক্ত করছি। সংসদ নির্বাচন একটি কঠিন ও ব্যাপক কর্মযজ্ঞ। সবার আন্তরিক ও সমন্বিত প্রয়াস থাকলে এমন কঠিন কর্মযজ্ঞ সাধন অসাধ্য নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন: সিইসি

আপডেট টাইম : ০৮:৪০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২