ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

দল ছাড়তে রোনালদোর নতুন দাবি

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলতি মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদো নতুন ক্লাবে চলে যেতে চান, এটা পুরোনো খবর। তবে বহু চেষ্টার পরও নতুন গন্তব্যের দেখা পাচ্ছেন না তিনি। এবার সে লক্ষ্যে ইউনাইটেডকে নতুন এক দাবি জানিয়েছেন সিআর সেভেন। এবার রন চান, ক্লাব কর্তৃপক্ষ যেন চুক্তিটা বাতিলই করে দেয়।

সবশেষ মৌসুমে দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো। তবে ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমটা শেষ করেছে প্রিমিয়ার লিগের ষষ্ঠ অবস্থানে থেকে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে এবার আর তাদের খেলা হচ্ছে না। আর সে কারণেই সিআর সেভেন এবার দল ছাড়তে চান।

চলতি মাসের শুরুতে রোনালদো ক্লাবকে জানিয়ে দেন, ভালো প্রস্তাব আসলে তাকে যেন যেতে দেওয়া হয়। এরপর বহু অপেক্ষা ও চেষ্টার পরও ভালো প্রস্তাব আর আসেনি। উল্টো বিভিন্ন ক্লাবে তার যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। আর সেসব ক্লাব একে একে এসে সংবাদ সম্মেলনে খবরগুলো প্রত্যাখ্যান করেছে।

ধারণা করা হচ্ছে, ৩৭ বছর বয়সে রোনালদোর জন্য ১.৫ কোটি ইউরো দলবদল ফি খরচ করার আগ্রহ নেই কোনো দলের। আর সে কারণেই এবার রোনালদো তার ক্লাবকে অনুরোধ করেছেন তার চুক্তিটা যেন বাতিল করা হয়।

রোনালদোর সঙ্গে ইউনাইটেডের চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই মাস পর্যন্ত। এই চুক্তির অধীনে প্রতি সপ্তাহে ৩ লাখ ৬০ হাজার ইউরো আয় করেন তিনি। বৃহস্পতিবার ইউনাইটেডের কাছে এই চুক্তিটাই বাতিলের অনুরোধ করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার।

প্রিমিয়ার লিগের দলটিকে তার এজেন্ট জর্জ মেন্ডেস জানিয়ে দিয়েছেন, রোনালদোকে যেন চুক্তি থেকে মুক্তি দেওয়া হয়। সেটা হলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলে যোগ দিতে পারবেন রোনালদো। এমন খবর জানিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

তবে রোনালদোকে ছেড়ে দিতে কোনো আগ্রহই দেখাচ্ছে না ইউনাইটেড। এসবের পরও পর্তুগিজ তারকা যে কোনো মূল্যে ইউনাইটেড ছেড়ে যেতে চান। সব ধরনের নিয়ম মেনেই অবশ্য যেতে চান রোনালদো। আর সে কারণেই দলকে এবার অনুরোধ করলেন তাকে যেন চুক্তি থেকে মুক্তি দেওয়া হয়।

রোনালদো-ইউনাইটেডের এই ইঁদুর বিড়াল খেলা যখন চলছে, তখন অবশ্য রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি রোনালদোকে। কারণ ‘পারিবারিক’ বলে জানিয়েছিলেন তিনি। তবে তা শেষে সম্প্রতি তিনি ফিরেছেন ইউনাইটেডের ডেরায়। এরপরই তিনি ক্লাবকে জানালেন এই কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

দল ছাড়তে রোনালদোর নতুন দাবি

আপডেট টাইম : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২