ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

কোপার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল

ছেলেরা না পারলেও পেরেছে ব্রাজিলের নারী ফুটবল দল। আবারো নারীদের কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল। রোববার (৩১ জুলাই) স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

ম্যাচের প্রথম থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে ব্রাজিল। তবে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নিয়েছে কলম্বিয়া। ম্যাচ ব্রাজিল নিয়ন্ত্রণে রাখলেও স্বাগতিকদের চেষ্টার কমতি ছিল না। তবে শেষ পর্যন্ত মাইটি ব্রাজিলের সঙ্গে পেরে উঠেনি তারা। ফাইনাল হেরে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো কলম্বিয়া।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি।

এবার আবারো শিরোপা জিতে নিল ব্রাজিল। ২০১৮ সালেও স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

এদিকে শনিবার (৩০ জুলাই) প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে কোপার তৃতীয় স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোপার শিরোপা না জিতলেও তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি ২০২৩ সালের নারী বিশ্বকাপেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনার মেয়েরা।

আগামী বছর ২০ জুলাই থেকে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো দেখা যাবে ৩২ দলের টুর্নামেন্ট। এর আগে ২৪ দল নিয়ে আয়োজিত হয়েছে মেয়েদের বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০২৩ নারী বিশ্বকাপের আয়োজক দেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

কোপার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল

আপডেট টাইম : ০৮:১৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২