ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

২০২৭ পর্যন্ত লিভারপুলেই থাকছেন জটা

এবারের ট্রান্সফার উইন্ডোতে অ্যানফিল্ডে দুঃসংবাদ হয়ে এসেছে দলটার আক্রমণভাগের দীর্ঘদিনের বিশ্বস্ত নাম সাদিও মানের বিদায়। সেনেগালিজ উইঙ্গার যে এবার লিভারপুল ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। তবে সুখবরও আছে ঢের। ডারউইন নুনেজ এসেছেন। এবার লিভারপুলে সঙ্গে আরো পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছে দিয়েগো জটা। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ২০২৭ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

২০২০ এ উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জটা। প্রথম দুই বছরে অ্যানফিল্ডে তার পারফরম্যান্সে সন্তুষ্টই বলতে হবে ক্লপকে। সাদিও মানে-মোহামেদ সালাহদের সঙ্গে আক্রমণভাগে ত্রাস ছড়িয়েছেন এই পর্তুগিজও। তবে ইনজুরি সমস্যা ভুগিয়েছে বেশ।

লিভারপুলে আসার পর সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ৩৪টি গোল করেছেন এই পর্তুগিজ।

গত মৌসুমে লিভারপুলও কাটিয়েছে দারুণ সময়। এফ এ কাপ, লিগ কাপ জিতেছে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে লিগ শেষ করেছিলো ইয়ুর্গেন ক্লপের দল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিয়ালের বিপক্ষে ভালো খেলায় জটার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নতুন মৌসুমে ভালো খেলার মিশনে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ক্লাব ব্যস্ত সময় পার করলেও খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে খেলতে পারেননি ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে।

নতুন মৌসুমে আগামী শনিবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করতে ইয়োর্গেন ক্লপের দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

২০২৭ পর্যন্ত লিভারপুলেই থাকছেন জটা

আপডেট টাইম : ০৮:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২