ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জাওয়াহিরিকে হত্যার দাবির বিষয়ে তদন্ত করছে তালেবান

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় সত্যিই আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন কিনা তা তদন্ত করছে তালেবান।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, আয়মান আল- জাওয়াহিরির আফগানিস্তানে প্রবেশ বা অবস্থানের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য ছিল না এবং এখনও নেই।

গোয়েন্দা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব সংস্থাকে এ বিষয়ে সার্বিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুজাহিদ। আফগান ভূখণ্ড বিশ্বের কারো জন্যই হুমকি সৃষ্টি করবে না বলে তিনি আবারও জোর দিয়ে উল্লেখ করেছেন।

কাতারের দোহায় অবস্থিত তালেবান দফতরের রাজনৈতিক শাখার প্রধান সোহাইল শাহিন গণমাধ্যমকে বলেছিলেন, আফগানিস্তান আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তার কাছে নেই।

এর আগে, তালেবান সরকার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলার সত্যতা স্বীকার করে এই পদক্ষেপকে সেদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। কাবুল বলেছে, আন্তর্জাতিক রীতি-নীতি লঙ্ঘন করে এই হামলা করা হয়েছে এবং তারা এই পদক্ষেপের নিন্দা জানায়।

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেটওয়ার্কের প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন বলে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন।

সূত্র: পার্সটুডে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জাওয়াহিরিকে হত্যার দাবির বিষয়ে তদন্ত করছে তালেবান

আপডেট টাইম : ০৮:৩০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২