ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনাল-বায়ার্ন মিউনিখের

দারুণ জয় দিয়ে নিজ নিজ লিগ শুরু করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ক্রিস্টাল প্যালেসকে আর্সেনাল হারিয়েছে ২-০ গোলে। এদিকে জার্মান জায়ান্টরা ফ্রাঙ্কফুর্টকে নিয়ে ছেলেখেলা করেছে। গত মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের ৬-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

এবার প্রাক-মৌসুমে সাত ম্যাচের ছয়টিই জেতা আর্সেনাল ফর্মটা বয়ে আনল প্রিমিয়ার লিগ ফুটবলেও। ২০২২-২৩ আসরের উদ্বোধনী ম্যাচে সেলহার্স্ট পার্কে শুক্রবার (৫ আগস্ট) রাতে মিকেল আর্তেতার দল জিতেছে ২-০ গোলে।

প্যালেসের মাঠে শুরুতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করা আর্সেনালের জার্মান খেলোয়াড় গাব্রিয়েল মার্তিনেলি। তবে পরে সেই মার্তিনেলিই পেলেন জালের দেখা। শেষ দিকে উপহার হিসেবে এল প্রতিপক্ষের আত্মঘাতী গোল।

প্রিমিয়ার লিগে ১৮ বছরের শিরোপা খরা তো আছেই, সবশেষ চার মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারেনি আর্সেনাল। অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে সুদিন ফেরানোর প্রত্যয়ের কথা লিগ শুরুর আগের দিন বলেন কোচ আর্তেতা। সেই অভিযানের শুরুটা ভালোই হলো তাদের।

প্যালেসের বিপক্ষে গতবার লিগে নিজেদের মাঠে ২-২ গোলে ড্রয়ের পর ফিরতি দেখায় ৩-০ গোলে হেরেছিল আর্সেনাল। সেই ক্ষতেও প্রলেপ দিল সবশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ জেতা দলটি।

এদিকে জার্মান লিগে দারুণ সূচনা করেছে গত দশবারের লিগ জয়ী দল বায়ার্ন মিউনিখ। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান জায়ান্টরা জয় তুলে নিয়েছে ৬-১ গোলে। প্রথম হাফেই ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। গোল করেন কিমিচ, মানে, পাভার্ড, মুসিয়ালা ও গিন্যাব্রি। লিগে অভিষেক ম্যাচেই গোল পান লিভারপুল থেকে বায়ার্নে আসা সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।

বিরতির পরও খেলার ধরনে কোনো পরিবর্তন আসেনি। তবে গোলের দেখা পাচ্ছিল না বায়ার্ন। উল্টো ৬৪ মিনিটে একটি গোল পরিশোধ করে রান্ডাল কোলো মুয়ানি। শেষ মুহূর্তে গিয়ে আবারও গোলের দেখা পায় বায়ার্ন। ম্যাচের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করে দলকে বড় জয় উপহার দেন মুসিয়ালা।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে আজাকিও-র বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে অলিম্পিক লিও। আর্সেনাল থেকে ফ্রি এজেন্টে লিও-তে আসা আলেকজান্ডার ল্যাকাজেটেও প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনাল-বায়ার্ন মিউনিখের

আপডেট টাইম : ০৯:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২