ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বোর্নমাউথের বিপক্ষে ৪-০ ব্যবধানে ম্যান সিটির জয়

এবারের প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রথমার্ধেই তিন গোল করে চালকের আসনে বসে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বোর্নমাউথকে কোনো সুযোগ না দিয়ে জয়ের পথে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।

একটি করে গোল করেছেন ইলকাই গুন্দোগান, কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেন, বাকি একটি আত্মঘাতী। এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়ে লিগ শুরু করে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচের ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে বোর্নমাউথ।

ম্যাচের নবম মিনিটে সিটির আক্রমণ রুখে দেন বোর্নমাউথ গোলকিপার মার্ক ট্রাভের্স। বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনের গতির শট বক্সের ভেতর ফিল ফোডেনের পায়ে আটকে যায়। বলের নিয়ন্ত্রণ নিয়ে পোস্টে শট নেন ফোডেন কিন্তু তা দারুণভাবে আটকে দেন ট্রাভের্স।

আক্রমণের ধারা অব্যাহত রেখে ১৯ মিনিটে গোলের দেখা পায় সিটি। ইলকাই গুনদোগানের গোলে লিড পায় স্বাগতিকরা। আর্লিং হালান্ডের সঙ্গে বল দেওয়া-নেয়া করে বক্সে ঢুকে মাপা শটে লক্ষ্যভেদ করেন জার্মান এই ফুটবলার। ম্যাচে এগিয়ে যাওয়া সিটি বোর্নমাউথকে আরো চেপে ধরে। গোলও পেয়ে যায় দ্রুত।

৩১ মিনিটে সিটির ব্যবধান বাড়ায় ডি ব্রুইন। ফিল ফোডেনের বাড়ানো বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন বেলজিয়ান এই মিডফিল্ডার। ৩৭ মিনিটে তিন গোলে এগিয়ে যায় সিটি। গোল করেন ফিল ফোডেন। প্রতি আক্রমণে উঠে ডি ব্রুইনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না গার্দিওলার দল। অবশেষে ৭৯ মিনিটে আত্মঘাতী গোল পেয়ে যায় সিটি। হোয়াও ক্যানসেলোর গতির শট জেফারসন লেরমার পায়ে লেগে জালে জড়ায়। এতেই বড় জয় নিশ্চিত হয় চ্যাম্পিয়নদের।

অপরদিকে ওয়েস্ট হামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করা সিটির মতো টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনালও। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারানো আর্সেনাল আজ লেস্টার সিটির বিপক্ষে জিতেছে ৪-২ গোলে। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেছেন শাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বোর্নমাউথের বিপক্ষে ৪-০ ব্যবধানে ম্যান সিটির জয়

আপডেট টাইম : ০৭:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২