ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নাসা দেখানোর কথা বলে শিক্ষার্থীদের ১৩ লাখ টাকা লোপাট

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’-এ শিক্ষামূলক সফরে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা হাতিয়েছেন দুই ভাই। অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের লুধিয়ানায়।

পুলিশ জানায়, অভিযুক্ত কানওয়ারপাল সিংহ এবং তার ভাই আনোয়ারপাল সিংহ অমৃতসরের প্রতাপনগর এলাকার বাসিন্দা। অভিযুক্তরা নিজেদের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস সংস্থার মালিক বলে পরিচয় দিয়েছিলেন।

‘বিডিএস পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল’-এর জিএস সান্ধুই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, অভিযুক্তরা তার সঙ্গে প্রথম ২০১৭ সালে যোগাযোগ করেন। শিক্ষার্থীদের জন্য নাসায় একটি শিক্ষামূলক সফরের আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা নিয়ে কয়েক মাসের মধ্যে সফরসূচি জানানোর কথা বলেছিলেন দুই ভাই।

সান্ধুর আরও অভিযোগ, ওই দুই ভাই প্রথম দিকে নানা অজুহাতে সফর পিছিয়ে দেয়ার কথা বলেন। কয়েক দিন পর তারা ফোন রিসিভ করা বন্ধ করে দেন। যে ছাত্রছাত্রীরা সেই সফরে যেতে আগ্রহী ছিল, তাদেরও স্কুল ছাড়ার সময় চলে আসে, কিন্তু তাদের নাসা যাওয়া আর হলো না!

সূত্র: আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নাসা দেখানোর কথা বলে শিক্ষার্থীদের ১৩ লাখ টাকা লোপাট

আপডেট টাইম : ০৯:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২