ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

৯-০ গোলের বড় জয় লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বোর্নমাউথকে ৯-০ গোলের রেকর্ড গড়া বড় ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নেয় লিভারপুল।

শনিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

ইপিএলের শুরুটা একদমই ভালো হয়নি লিভারপুলের। প্রথম ৩ ম্যাচে ২ ড্র ও ১ হার নিয়ে মৌসুম শুরু করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে চতুর্থ ম্যাচে এসে দেখা গেল বিধ্বংসী লিভারপুলকে। এর আগে সমসংখ্যক গোলের ব্যবধানে ম্যাচ জয়ের কীর্তি ছিল ৩টি দলের। তার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দুইবার ও লেস্টার সিটির একবার। এবার সে রেকর্ডে ভাগ বসালো লিভারপুল।

এদিন ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন লুইস দিয়াজ। শুরুতে গোল পেয়ে দারুণ ছন্দে থাকে লিভারপুল। তারপরই যেন একের পর এক গোলের উৎসবে মাতে স্বাগতিক দল। প্রথম গোলের মিনিট তিনেক পর হার্ভি এলিয়টের গোলে ২-০ লিড নেয় ক্লপের শিষ্যরা। এরপর একে একে গোল মহড়ায় অংশ নেন ট্রেন্ট-আলেকজান্ডার আর্নল্ড, রবার্তো ফিরমিনো ও ভার্জিল ফন ডাইকরা।

২৮,৩১ ও ৪৫ তম মিনিটে এই ৩ জনের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। প্রথমার্ধেই ম্যাচভাগ্য নিশ্চিত করে অলরেডরা।

বিরতির পর আত্মঘাতী গোল করে বসেন বোর্নমাউথের ক্রিস মেফাম। ৪৬তম মিনিটে তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। ৬২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো তার দ্বিতীয় গোলের দেখা পান।

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে আরও একটি গোল করেন ফাবিও কারভালিও। ৮৫ মিনিটে মাথায় নিজের জোড়া গোল করেন লুইস দিয়াজও।

এর ফলে ৯-০ গোলের ব্যবধানে বোর্নমাউথকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

৯-০ গোলের বড় জয় লিভারপুলের

আপডেট টাইম : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২