ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

খুলনায় দুর্নীতির মামলায় সাবেক ওসির জামিন নামঞ্জুর

খুলনায় দুর্নীতির মামলায় বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চার্জশিট দিতে বিলম্ব হওয়ার দাবি করে আবু বকর সিদ্দিক জামিন আবেদন করেন। দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদক ২০২১ সালে ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকর বিরুদ্ধে ৮/২১ নম্বর মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৯/২১ নম্বর মামলা দায়ের করে। তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া যায়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, মামলায় সাবেক ওসি আবু বকর সিদ্দিকের স্ত্রী সুলতানা রাজিয়া পারুল উচ্চ আদালতের জামিনে আছেন। তবে বিভিন্ন ব্যাংকে এই দম্পতির পাঁচটি ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখা হয়েছে। একই সাথে প্রায় ৫১ কোটি টাকার অপ্রদর্শিত সম্পত্তির হস্তান্তর বন্ধ রাখতে আইনগত নোটিশ দেওয়া হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ স্ত্রীর নামে হস্তান্তরের অভিযোগে ৯/২১ নম্বর মামলায় জামিন নামঞ্জুর হয়েছে।

চলতি বছরের ৫ মে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান আদালত। সেই থেকে আবু বকর সিদ্দিক কারাগারে রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

খুলনায় দুর্নীতির মামলায় সাবেক ওসির জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২