ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

জামালপুরের ইসলামপুরে তিনজন সাজাপ্রাপ্ত আসামি এবং হেরোইনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

জানা যায়, বুধবার রাতে পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় নারী নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনাল মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পাঁচ বছর সাজাপ্রাপ্ত পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার, পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর মামলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের জহুরুল হকের ছেলে মোশারফ হোসেন এবং দুই গ্রাম হেরোইনসহ গাইবান্ধা ইউনিয়নের সাদা মিয়ার ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ পাঁচ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

আপডেট টাইম : ০৯:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২