ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিশুদের কল্যাণে এসওএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের অনাথ, পরিবারবিচ্ছিন্ন শিশুদের কল্যাণ ও উন্নয়নে এসওএস শিশু পল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার প্রাক্কালে এসওএস শিশুপল্লীকে শিশুদের নিয়ে কাজ করার জন্য সব ধরনের সুবিধা দিয়েছিলেন।

এসওএস শিশু পল্লীর ৫০ বছরপূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

এসওএস শিশু পল্লীর ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএসবিসির সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় এসওএস শিশুপল্লীর চিফ অপারেশনাল অফিসার মাইকেল পটস ভিডিওবার্তা প্রদান করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কল্যাণে নিরলস কাজ করে চলেছেন। কিন্তু শিশুদের জন্য একটি মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দাতব্য সংগঠন ও বেসরকারি সহযোগিতারও প্রয়োজন রয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের কল্যাণে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসওএস শিশু পল্লীর বিভিন্ন বয়সের শিশুবন্ধুদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে শিশুপল্লীর ছেলেমেয়েরা যে নিজেদের জন্য উপযুক্ত ক্ষেত্রে পৌঁছাতে পারছে- তা এসওএস পল্লীর সফলতা। শিশুদের সার্বিক সেবাযত্ন প্রদানের জন্য তিনি সংস্থার মায়েদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিটি শিশুরই পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার অধিকার আছে উল্লেখ করে শিরীন শারমিন তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় এসওএস শিশু পল্লীর পক্ষ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখা ৯ সমাজসেবীকে এবং শিশুপল্লীর ৮ কেয়ারলিভারকে পরিকল্পনামন্ত্রী পুরস্কার প্রদান করেন। এরপর তিনি এসওএস শিশু পল্লীর ছেলেমেয়েদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিশুদের কল্যাণে এসওএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্পিকার

আপডেট টাইম : ০৮:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২