ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

সাবিনাদের আগে নেপালকে হারালেন নোভারা

আগামীকাল কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এতে হারাতে পারলেই ইতিহাস গড়বেন সাবিনারা। তবে সাবিনাদের ২৪ ঘণ্টা আগেই নেপালিদের হারিয়েছেন নোভা-জনিরা।

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নেপালকে তিন গোলে হারিয়ে বাংলাদেশ চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে স্বাগতিক বাহরাইনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশের গোল ব্যবধান +১। এক ম্যাচ কম খেলা বাহরাইনের গোল ব্যবধান +৭। কিছুক্ষণ পর এই গ্রুপের শেষ ম্যাচে কাতার ও বাহরাইন মুখোমুখি হবে। সেই ম্যাচে বাহরাইন বড় ব্যবধানে না হারলে বাংলাদেশের গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ নেই। গ্রুপ রানার্স আপ না হতে পারলে চূড়ান্ত পর্ব খেলাও হবে না।

ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের প্রাধান্য ছিল। ১০ মিনিটের মধ্যে দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫ মিনিটে বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে জনি জোরালো শটে গোল করেন। চার মিনিট পর বক্সের বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। গোলদাতা জনি আরেকটি গোল থেকে বঞ্চিত হন ক্রসবারের জন্য। তার নেয়া দারুণ ফ্রি কিক ক্রসবারে লেগে বক্সের মধ্যে পড়ে।

তবে জনি নিজের দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হলেও বাংলাদেশ হয়নি। পিয়াস নোভা দৌড়ে গিয়ে বল পেয়ে জালে পাঠান। বাংলাদেশি প্রবাসীরা গ্যালারিতে গোলের আনন্দ উদযাপন করেন। বাংলাদেশ ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।

বিরতির পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়। ৫০ মিনিটে নোভার করা সুন্দর ক্রস বক্সের মধ্যে বুক দিয়ে রিসিভ করে প্লেসিংয়ে গোল করেন সাজেদ হাসান নিঝুম। তিন গোলে পিছিয়ে পড়ে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চার ম্যাচের মধ্যে দুটি জয়, একটি ড্র ও একটিতে হেরেছে। কাতার তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট পেয়ে সবার শীর্ষে।

কিছুক্ষণ পর এ গ্রুপের শেষ ম্যাচে কাতার ও বাহরাইন ড্র করলে দুই দলেরই চূড়ান্ত পর্ব নিশ্চিত হতে পারে। তবে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে বাহরাইনের বড় হারের দিকে। বাছাই পর্ব থেকে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

সাবিনাদের আগে নেপালকে হারালেন নোভারা

আপডেট টাইম : ০৯:০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২