ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রেকর্ড গড়ে ১-১ সমতায় পাকিস্তান

ইংল্যান্ড পাকিস্তানের সামনে দিয়েছিল ২০০ রানের বিশাল লক্ষ্য। বাবর আজম আর রিজওয়ান মিলেই এই লক্ষ্য তাড়া করে ফেলেছেন সহজে।

পাকিস্তানের করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেট আর ৩ বল হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে দুই ওপেনার মিলে ২০০ রান তাড়া করে জিততে পারেননি। বাবর আর রিজওয়ান বিশ্বরেকর্ড গড়েছেন।

১০ উইকেটে এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন।

১০ উইকেট হাতে রেখে সবচেয়ে বেশি রান তাড়ার তৃতীয় রেকর্ডটি আবার পাকিস্তানের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে বিনা ‍উইকেটে জিতিয়েছিলেন বাবর-রিজওয়ান জুটিই।

বৃহস্পতিবার রাতে করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল ইংল্যান্ড। ২৩ বলে ৪টি করে চার-ছক্কায় অধিনায়ক মঈন আলি খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস। বেন ডাকেট করেন ২২ বলে ৪৩।

জবাবে বাবর-রিজওয়ান জুটির কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। বাবর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে তিনি ১১টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রেকর্ড গড়ে ১-১ সমতায় পাকিস্তান

আপডেট টাইম : ০৮:৫০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২