ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জয়ে সমতায় ভারত

আগের ম্যাচে মোহালিতে ২০৮ রানের বড় সংগ্রহ দিলেও অস্ট্রেলিয়ার কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল ভারত। কিন্তু পরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এসে ঘুরে দাঁড়ায় তারা। এর ফলে সমতায় ফিরে রোহিতের দল।

শুক্রবার নাগপুরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারণে নেমে আসে ৮ ওভারে। সেখানে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫ উইকেটে ৯০ রান তোলে।

জবাবে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। রোহিত ২০ বলে চারটি চার ও সমান সংখ্যক ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন।

তার সঙ্গে ৬ বলে ১ চার ও ১ ছক্কায় ১০ রানে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। তার আগে বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ১০, হার্দিক পান্ডিয়া ৯ ও সূর্যকুমার শূন্যরানে আউট হন।

অ্যাডাম জাম্পা ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। অপর উইকেট নেন প্যাট কামিন্স।

এর আগে অস্ট্রেলিয়ার ৯০ রানের ইনিংসে ম্যাথু ওয়েড ২০ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন। আর ফিঞ্চ ১৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বল হাতে অক্ষর প্যাটেল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন ইনজুরি কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ।

ম্যাচসেরা হন রোহিত শর্মা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জয়ে সমতায় ভারত

আপডেট টাইম : ০৭:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২